বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৯ রাত ১২:২৫
৮১৫
বাংলার কন্ঠ প্রতিবেদক \ দ্বীপ জেলা ভোলায় গাছ সংরক্ষনের মাধ্যমে বায়ুমন্ডলে অক্সিজেন বৃদ্ধিকরণ ও কার্বণ হ্রাসকরনের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের তত্বাবধানে রুপালী হেলথ্ কেয়ার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ভোলা জেলায় গাছ সংরক্ষনের মাধ্যমে বায়ুমন্ডলে অক্সিজেন বৃদ্ধিকরণ ও কার্বণ হ্রাসকরনের প্রকল্পটি ব্স্তবায়ন কাজ শুরু করেছে।
রবিবার দুপুরে ভোলার বাংলাবাজারে প্রকল্পের জেলা কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রুপালী হেলথ্ কেয়ার ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক এ্যাডভোকেট মো: জাহিদুর রহমান খান। এ সময় প্রতিষ্ঠানের প্রকল্প পর্যবেক্ষক ড. মাহাবুব রহমান, খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মো: আমজাদ হোসেন, বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক মো: নিয়াজ হাসানসহ বিভিন্ন কর্মকর্তাসহ ভোলা জেলার প্রায় সাড়ে ৩ শত নারী পুরুষ কর্মী উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক এ্যাডভোকেট মো: জাহিদুর রহমান খান জানান, এই প্রকল্পের মাধ্যমে জেলায় সরকারি গাছ ছাড়া সকল গাছ সংরক্ষণে উদ্যোগ নেয়া হয়েছে। ভোলা জেলার ৬৮টি ইউনিয়নে তাদের কার্যক্রম চলবে। প্রত্যেক ইউনিয়নে ৩ জন করে মাঠ কর্মী কাজ করবে। ৪০ বছরের এই প্রকল্পে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হবে। ১ বছর থেকে ১০ বছর মেয়াদী গাছ গননার আওয়াতায় এনে গাছ মালিককে গাছ না কাটার জন্য উদ্ধুদ্ধ করে তাদেরকে প্রকল্পের নিয়ম অনুসারে ভাতা দেয়া হবে বলে জানানো হয়। প্রথমে মাঠ পর্যায়ের কর্মীরা জেলায় বৃক্ষের সংখ্যা, জাত ও বয়স নির্ধারণ করবে। পরে গাছের মালিককে গাছের উপকারিতা তুলে ধরে গাছ সংরক্ষনে উৎসাহিত করা হবে। তিনি বলেন, যদি গাছ মালিকের বিশেষ প্রয়োজনে গাছ কাটতে হয়, সেক্ষেত্রে মালিককে গাছের মূল্য পরিশোধ করবে প্রকল্প। তবুও গাছ রক্ষা করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত