দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২২ রাত ০৯:২৪
৮২৪
আবুল খায়ের,দৌলতখান: “বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে পাড়াপড়শি কয় জিনে ভুতে ধরেছে,কি করে বলি ওদের কেউ আমায় ভালবেসেছে ভালবেসেছে”। সেই গানের সুরের কন্ঠ এখন আর শোনা যাচ্ছে না। কালের আবর্তনে তাবিজ, তুমারের ব্যবহারের প্রচলনও কমে গেছে। বর্তমানে দৌলতখানের সেই অর্ধশতাধিক তাবিজ ব্যবসায়ীদের পরিবারে চলছে দুর্দিন।
তবুও তাবিজ, তুমার, কবজ বিক্রয় করে ৬ সদস্যের পরিবারের সংসার চালায় দৌলতখানের ইমাম হোসেন। মানদাতার আদলে এখনও হাট- বাজারে তাবিজ, তুমার বিক্রি ও তাবিজ বাধিয়া উপার্জন করছেন পোনার কান্দির ইমাম হোসেনের মত উপজেলার আরও অর্ধশতাধিক তাবিজ ব্যবসায়ী।
ভোলার দৌলতখান উপজেলার চরখলিফার কলাকোপা গ্রামের পোনার কান্দিতে প্রায় ১ শত ৫০ বছর ধরে বংশানুক্রমিক তাবিজের খোলস তৈরিকরণ, বাধাই ও বিক্রয় করে আসছেন এ পোনাররা। বর্তমানে এসব পোনারদের সংখ্যাও কমে গেছে। তবে আগের মতন এখন আর তাবিজ, কবজ, তুমারের চাহিদা নেই। খনকার-খলিফা, ঝাড়ফুঁকের প্রচলন ও তেমন নেই। মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটছেন আধুনিক চিকিৎসা জগতের বড় বড় ডাক্তারদের কাছে। তবুও মানদাতার আমলের সনাতন পদ্দতিতে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। আবার অনেকেই এপেশা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে সংসার চালাচ্ছেন। তবে তাবিজ, তুমারের খোলস তৈরিকরণ পোনারের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। এব্যবসায় এখন আর উত্তরাধিকার হিসেবে কেহ আসতে চায় না জানালেন তারা। এক সময় হাট বাজারে পাকপাঞ্জতনের তাবিজ, বিবাহের বর বন্ধ, বানটানা, বানকাটা, ভালোবাসায় আসক্ত, শত্রæকে বশকরা, তেলেসমাতি, জেলেদের জালে মাছ পাওয়া, শত্রæ থেকে রক্ষা পাওয়া, সম্মান বৃদ্ধি, শিশুদের ঘুমের ঘরে দাঁত কাটা, বিছানায় প্রস্রাব করা, বদ হজম, বদ নজর লাগা, জ্বিন-ভুতের আছর ও বাতাস লাগা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ব্যবসা বাণিজ্যে সাফল্য ইত্যাদিতে এঅঞ্চলে তাবিজের বহুল প্রচলন ও ব্যবহার ছিল। ভোলার মেঘনা নদী উপকূলীয় এলাকা ওপাড়ে নোয়াখালী পশ্চিমে বরিশালের রীতিনীতি অনুযায়ী প্রতি ঘর-বাড়িতে তাবিজের ব্যবহার ছিল প্রচুর। সময়ের আর্বতনে এখন সমাজে ব্যাপক পরিবর্তন এসেছে। অনেকেই তাবিজে বিশ্বাস করেনা। কিছুদিন আগেও মানুষ মনে করত, তাবিজ ও তার ভেতরে থাকা দোয়া, আয়াত বা মন্ত্র রোগযন্ত্রণা থেকে রক্ষা করবে। তাবিজ ব্যবসায়ীরা জানায়, পোনার কান্দিতে তামা, ভেলি-রুপা ও লোহার তাবিজের খোলস
তৈরি হতো। এখন আর তারা তা তৈরি করছেন না। বাজারের তৈরি তাবিজের খোলস ক্রয় করে তারা এখন শুধু বাধাই কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত