অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে অর্ধশতাধিক তাবিজ ব্যবসায়ীদের দুর্দিন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২২ রাত ০৯:২৪

remove_red_eye

৭৯১

আবুল খায়ের,দৌলতখান: “বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে পাড়াপড়শি কয় জিনে ভুতে ধরেছে,কি করে বলি ওদের কেউ আমায় ভালবেসেছে ভালবেসেছে”। সেই গানের সুরের কন্ঠ এখন আর শোনা যাচ্ছে না। কালের আবর্তনে তাবিজ, তুমারের ব্যবহারের প্রচলনও কমে গেছে। বর্তমানে দৌলতখানের সেই অর্ধশতাধিক তাবিজ ব্যবসায়ীদের পরিবারে চলছে দুর্দিন।
তবুও তাবিজ, তুমার, কবজ বিক্রয় করে ৬ সদস্যের পরিবারের সংসার চালায় দৌলতখানের ইমাম হোসেন। মানদাতার আদলে এখনও হাট- বাজারে তাবিজ, তুমার বিক্রি ও তাবিজ বাধিয়া উপার্জন করছেন পোনার কান্দির ইমাম হোসেনের মত উপজেলার আরও অর্ধশতাধিক তাবিজ ব্যবসায়ী।
 ভোলার দৌলতখান উপজেলার চরখলিফার কলাকোপা গ্রামের পোনার কান্দিতে প্রায় ১ শত ৫০ বছর ধরে বংশানুক্রমিক তাবিজের খোলস তৈরিকরণ, বাধাই ও বিক্রয় করে আসছেন এ পোনাররা। বর্তমানে এসব পোনারদের সংখ্যাও  কমে গেছে। তবে আগের মতন এখন আর তাবিজ, কবজ, তুমারের  চাহিদা নেই। খনকার-খলিফা, ঝাড়ফুঁকের প্রচলন ও তেমন নেই। মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটছেন আধুনিক চিকিৎসা জগতের বড় বড় ডাক্তারদের কাছে। তবুও মানদাতার আমলের সনাতন পদ্দতিতে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা। আবার অনেকেই এপেশা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে সংসার চালাচ্ছেন। তবে তাবিজ, তুমারের খোলস তৈরিকরণ পোনারের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। এব্যবসায় এখন আর উত্তরাধিকার হিসেবে কেহ আসতে চায় না জানালেন তারা। এক সময় হাট বাজারে পাকপাঞ্জতনের তাবিজ, বিবাহের বর বন্ধ, বানটানা, বানকাটা, ভালোবাসায় আসক্ত, শত্রæকে বশকরা, তেলেসমাতি, জেলেদের জালে মাছ পাওয়া, শত্রæ থেকে রক্ষা পাওয়া, সম্মান বৃদ্ধি, শিশুদের ঘুমের ঘরে দাঁত কাটা, বিছানায় প্রস্রাব করা, বদ হজম, বদ নজর লাগা, জ্বিন-ভুতের আছর ও বাতাস লাগা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ব্যবসা বাণিজ্যে সাফল্য ইত্যাদিতে এঅঞ্চলে  তাবিজের বহুল প্রচলন ও ব্যবহার ছিল। ভোলার মেঘনা নদী উপকূলীয় এলাকা ওপাড়ে নোয়াখালী পশ্চিমে বরিশালের রীতিনীতি অনুযায়ী প্রতি ঘর-বাড়িতে তাবিজের ব্যবহার ছিল প্রচুর। সময়ের আর্বতনে এখন সমাজে ব্যাপক পরিবর্তন এসেছে।  অনেকেই তাবিজে বিশ্বাস করেনা। কিছুদিন আগেও মানুষ মনে করত, তাবিজ ও তার ভেতরে থাকা দোয়া, আয়াত বা মন্ত্র রোগযন্ত্রণা থেকে রক্ষা করবে। তাবিজ ব্যবসায়ীরা জানায়, পোনার কান্দিতে তামা, ভেলি-রুপা ও লোহার তাবিজের খোলস
 তৈরি হতো। এখন আর তারা তা তৈরি করছেন না। বাজারের তৈরি তাবিজের খোলস ক্রয় করে তারা এখন শুধু বাধাই কাজ করে জীবিকা নির্বাহ করছেন।   

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...