অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছেন: এমপি মুকুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০১৯ দুপুর ০১:৪৫

remove_red_eye

৮৩২

হাসনাইন আহমেদ মুন্না \ ভোলার দৌলতখান উপজেলায় ২দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা চত্তরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করে। এছাড়া অনুষ্ঠানে ২ হাজার কৃষকের মাঝে আউশ ধানের প্রণোদনা হিসাবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ঘাটতির দেশকে আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছেন। আজকে বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিনত হয়েছে। এক সময়ে কৃষকদের সারের জন্য আন্দোলন করতে হয়েছে। অথচ আজকে সরকার কৃষকদের হাতে বিনামূল্যে সার পৌঁছে দিচ্ছেন। তিনি বলেন, মূলত কৃষকদের নিত্য নতুন কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করানোর জন্যই আজকের এই মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষকরা লাভবান হবে বলে এমপি মুকুল বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে উদ্বধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজ্ঞুরুল আলম খান, ভাইস চেয়ারম্যান মো: সিদ্দিক মিয়া, উপজেলা কৃষি অফিসার মো: রাসেদ হাসনাতসহ অন্যরা। মেলায় মোট ১২টি স্টল অংশ গ্রহণ করেছে। প্রতিদিন সন্ধ্যার পর বাউল সংগীতের আয়োজন করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...