অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নাতাশা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২২ দুপুর ০১:৪৮

remove_red_eye

৪১৬

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেলো স্লোভেনিয়া। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স মুসার একজন সাংবাদিক ও আইনজীবী। তিনি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি থাকার সময় মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেছেন।

স্লোভেনিয়ার বামপন্থী সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন নাতাশা। রক্ষণশীল ধারার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে তিনি নির্বাচনে পরাজিত করেন।

নাতাশা পিয়ার্স মুসার ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। লোগার পেয়েছেন ৪৬ শতাংশ। প্রায় ২০ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ।

নির্বাচনে জয়ী হওয়ার পরে নাতাশা বলেন, স্লোভেনিয়া এমন একজন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, যিনি ইউরোপীয় ইউনিয়নের ওপর আস্থা রাখেন। গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে ইইউ প্রতিষ্ঠিত।

নাতাশা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব কঠিন সময় পার করছে। তরুণেরা এখন দায়িত্ব নিচ্ছেন, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, শিশুরা সুস্থ ও সুন্দর পরিবেশে জীবনযাপন করতে পারে।

সূত্র: বিবিসি, রয়টার্স

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...