অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২২ রাত ০৯:৪৬

remove_red_eye

৩৭৩

ইব্রাহিম আকতার আকাশ : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আয়োজনে এবং ব্যাংক এশিয়া লিঃ ভোলা জেলা শাখার নেতৃত্বে জেলায় অবস্থিত বাণিজিক ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১২ নভেম্বর) ভোলা সার্কিট হাউজ হলরুমে ২৭ টি ব্যাংকের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপকসহ বিভিন্ন পদ-মর্যাদার ৬০ জন কর্মকর্তার অংশগ্রহণে দিনব্যাপী বুনিয়াদি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম।
 
ব্যাংক এশিয়া লিমিটেডের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন, বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক মো. মহসিন হোসাইনী প্রমুখ।
 
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কারী ছিলেন, ব্যাংক এশিয়া লিঃ ভোলা শাখার ব্যবস্থাপক মো. মোশতাক উদ্দিন। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জন ও নিজ নিজ কর্মক্ষেত্রে তাঁর প্রয়োগের জন্য নির্দেশ প্রদান করা হয়।

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ

ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

ভোলার ভেদুরিয়ায় শ্রমিক কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত

মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত

আরও...