অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে প্রতিবন্ধীকে ভাতা প্রদান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০১৯ রাত ০৯:৪২

remove_red_eye

৯৫৪

 

মনির নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে মানষিক প্রতিবন্ধী মোঃ ফরিদ উদ্দিনকে (৩০) সমাজসেবা অধিদপ্তর ভাতার বই ও নগদ ১৯ হাজার ৮শত টাকা প্রদান করেন । বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস কৃষি ব্যাংকে উপস্থিত হয়ে মানষিক প্রতিবন্ধী ছেলে ফরিদ উদ্দিনের মা-বাবার হাতে এ ভাতা তুলে দেন। ফরিদ উদ্দিন চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিনজমুর নজির আহম্মেদের ছেলে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আঃ রহিম, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সম্পাদক হেলাল উদ্দিন লিটন প্রমুখ।