অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দাঁত ঝকঝকে সাদা করার অভিনব ৬ উপায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২২ বিকাল ০৫:৪১

remove_red_eye

৫০৪

সুন্দর হাসির জন্য ঝকঝকে সাদা দাঁতের বিকল্প নেই। হলদে দাঁত নিয়ে হাসি তো পরের কথা, মানুষজনের সামনে কথা বলাটাও অস্বস্তিকর। দাঁত ঝকঝকে ও সাদা করতে অনেকেই নানা ধরনের উপায় অবলম্বন করে থাকেন।

তবে এবার কিছু ঘরোয়া অভিনব উপায় অবলম্বন করে দেখতে পারেন। প্রাকৃতিক এসব উপায়ে সহজেই দাঁত ঝকঝকে সাদা করা যাবে।

* নারকেল তেল: হলদে দাঁত সাদা করার প্রাচীন ভারতীয় একটি পদ্ধতি হলো, নারকেল তেল দিয়ে কুলকুচা করা। এ পদ্ধতি হলদে দাঁত সাদা করার পাশাপাশি মাড়ির রোগ হ্রাস করতেও সাহায্য করে।

* বেকিং সোডা ও লেবুর রস: এক চামচ লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে কিছুদিন দাঁত ব্রাশ করতে পারেন। এতে দাঁতের নোংরা প্রলেপ বা দাগ দূর হবে। 

* কমলার খোসা: কমলার খোসার ভেতরটা দিয়ে দাঁত ঘষা হচ্ছে, দাঁত সাদা করার একটি নিরাপদ ও প্রাকৃতিক উপায়।

* তুলসী পাতা ও সরিষার তেল: শুকনো তুলসী পাতা গুঁড়া করে তা পাউডারে পরিণত করুন। এই পাউডার সরিষার তেলে মিশিয়ে পেস্ট বানান এবং টুথব্রাশে লাগিয়ে দাঁত ব্রাশ করুন। আপনি চাইলে সতেজ তুলসী পাতাও ব্যবহার করতে পারেন।তুলসী পাতা বেটে তাতে সরিষার তেল মেশান। এরপর টুথব্রাশের মাধ্যমে তা সরাসরি দাঁতে প্রয়োগ করুন।

* আপেল সিডার ভিনেগার: দাঁতের দাগ দূর করতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন।

* হলুদের গুঁড়া: হলুদের গুঁড়া দাঁতের দাগ দূর করে এবং তাৎক্ষণিক দাঁতকে সাদা করে তুলে। এক টেবিল চামচ হলুদের গুঁড়া আঙুল দিয়ে দাঁতে ঘষুন, পরিষ্কার টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করুন এবং মুখ ধুয়ে ফেলুন।

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...