অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দেওয়ার আশ্বাস :এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০১৯ রাত ০৮:০১

remove_red_eye

৯১৮

লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় বুলবুলে গৃহহীন পরিবার নতুন ঘর পাবেন। ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন তাদের ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। শুক্রবার সকালে লালমোহন পশ্চিম চরউমেদ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে বুলবুলে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ আশ্বাস দেন। এসময় এমপি শাওন বলেন, জননেত্রি শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় যে কোন দূর্যোগে মানুষ সবসময় সহযোগিতা পেয়ে আসছে। প্রধানমন্ত্রীর জন্য ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার স্বপ্ন উন্নত সমৃদ্ধশালী ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। আগামীর জন্য আমরা যোগ্য নাগরিক রেখে যাবো।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।