বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:০২
৪৯৮
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৫১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১৫০ জন।
কর্মকর্তারা এ কথা জানান।
স্থানীয় সময় শনিবার রাতে সিউলের ইতেওন এলাকায় এ দুঘর্টনা ঘটে।
হ্যালোইন উৎসব উযাপনকারীদের কাছে এই ইতেওন এলাকা খুব আকর্ষণীয় জায়গা। দেশটিতে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর এ উৎসব বন্ধ ছিল। এবারই আবার শুরু হওয়া এ উৎসবে এক লাখেরও বেশি লোক অংশ নিয়েছিল। সরু গলিপথ ও রাস্তায় লোকজন উপছে পড়ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শ্বাসরুদ্ধকর ভিড় ঠেলে লোকজন বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে একজন আরেকজনের ওপর স্তুপের মতো আছড়ে পড়ে।
ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, এ ঘটনায় অন্তত ১৫১ জন মারা গেছে, এদের মধ্যে ৯৭জন মহিলা ও ৫৪ জন পুরুষ এবং ১৯ জন বিদেশী রয়েছে। রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহতের সংখ্যা দেড়শো বলে উল্লেখ করেছে। তবে ফায়ার ডিপার্টমেন্ট বলছে, আহত ৮২ জন। এদের মধ্যে ১৯জন গুরুতর আহত। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে।
এদিকে দুর্ঘটনাস্থলের ভিডিও থেকে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছে উদ্ধারকর্মীরা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল দ্রুত প্রাথমিক চিকিৎসা দল পাঠাতে এবং ক্ষতিগ্রস্তদের জন্যে হাসপাতালের শয্যা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে।
এদিকে এ দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকা দুঃখজনক এ সময়ে সিউলের পাশে আছে।
তিনি বলেন, আমরা কোরীয় জনগণের সাথে শোক প্রকাশ করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যের জন্যে শুভকামনা পাঠাচ্ছি।
সুত্র বাসস
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত