বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৭:১৮
৩৮২
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার রাশিয়ার খাদ্য শস্যের চালান সুবিধাসহ ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ‘সার্বিক প্রচেষ্টা চালাতে ‘সকল পক্ষের’ প্রতি আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের জুলাই মাসে স্বাক্ষরিত তথাকথিত কৃষ্ণ সাগর চুক্তির আওতায় ৯০ লাখ টনেরও বেশি ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির অনুমতি দেওয়া হয়। যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট দূর করতে তখন চুক্তিটি করা হয়। এদিকে এ চুক্তির মেয়াদ শেষ হতে চললেও খাদ্যের দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং এক্ষেত্রে অনিশ্চয়তাও রয়েছে।
এদিকে দ্বিতীয় চুক্তির অংশ হিসেবে রাশিয়ার নিজস্ব শস্য ও সার রপ্তানি করতে তাদের অক্ষমতা প্রকাশ করে দেয়া মস্কোর বিবৃতি থেকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
শুক্রবার গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক উল্লেখ করেন যে, প্রাথমিক চুক্তিটি ১২০ দিন স্থায়ী হয়েছিল। ‘কোন পক্ষ আপত্তি না করলে’ আগামী ১৯ নভেম্বর নবায়নের নতুন মেয়াদ নির্ধারণ করা হবে।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভকে নবায়ন করার জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর এবং রাশিয়ার শস্য ও সার রপ্তানির ক্ষেত্রে থাকা যেকোন বাধা দ্রুত অপসারণসহ উভয় চুক্তিকে তাদের সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জগুলোকে অবমূল্যায়ন করি না, তবে আমরা জানি তারা সেগুলো অতিক্রম করতে পারবে।’
বিবৃতিতে আরো বলা হয়, সরকার, শিপিং কোম্পানি, শস্য ও সার ব্যবসায়ী এবং সারা বিশ্বের কৃষকরা ভবিষ্যতের বিষয়ে এখন স্পষ্টতা খঁজছেন।’
এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মস্কো তাদের উৎপাদিত সার বিক্রি করতে পারছে না বলে অভিযোগ করেছে।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মস্কো চুক্তির মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই রাশিয়ার রপ্তানির সুযোগ দেওয়া উচিত।
তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরেই বলে আসছি যে এক্ষেত্রে প্রতিবন্ধকতা একই রয়ে গেছে।’
সুত্র বাসস
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা
মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে
দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব
দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির
সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক