অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা কোভিড ভ্যাকসিন কার্যক্রমে সম্পৃক্ত থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন : রাষ্ট্রপতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

৩৪৭

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে সম্পৃক্ত থেকে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আগামীকাল ‘৬ষ্ঠ যুব সমাবেশ ২০২২’ উপলক্ষ্যে আজ শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। 
আবদুল হামিদ বলেন, ‘রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা করোনাকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, জনসমাগম স্থলে জীবাণুনাশক স্প্রে করা ও কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে সম্পৃক্ত থেকে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চার দশকের বেশী সময় ধরে বিপন্ন মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সোসাইটির স্বেচ্ছাসেবীরা দুর্যোগকালীন সতর্কবার্তা প্রচার, আক্রান্ত মানুষের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া, দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ বিতরণ, সাময়িক আশ্রয়ের ব্যবস্থা ও জান-মালের নিরাপত্তা বিধানে সরকারের সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর এ ক্ষেত্রে দেশের যুব সম্প্রদায় প্রধান শক্তি হিসেবে কাজ করছে।’ 
যুব রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে প্রত্যাশিত ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করি ৬ষ্ঠ যুব সমাবেশে অংশ গ্রহণের মাধ্যমে যুব রেডক্রিসেন্ট সদস্যরা আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের আদর্শ স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।’
তিনি আরো বলেন, তরুণ ও যুবকদের পড়ালেখার পাশাপাশি তাদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ও নেতৃত্ব দানের যোগ্য করে গড়ে তুলতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আবদুল হামিদ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট এবং যুব রেডক্রিসেন্ট, চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামে ‘৬ষ্ঠ যুব সমাবেশ ২০২২’ আয়োজনের উদ্যোগকে স্বাগত এবং যুব সমাবেশে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
এছাড়াও তিনি ‘৬ষ্ঠ যুব সমাবেশ ২০২২’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

সুত্র বাসস

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...