বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:২৭
৫৩৫
টুইটারের নতুন মালিক বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক বৃহস্পতিবার টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং দিনের শেষের দিকে এর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন। অন্যতম এই প্লাটফরমটি বিশ্বব্যাপী মানবতার স্বার্থে ব্যবহারের জন্যই তিনি তার হাতে নিয়েছেন বলে জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্ট এবং সিএনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালের পাশাপাশি কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা এবং এর নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছেন।
আগরওয়াল আগে টেসলা প্রধানকে একটি টেকওভার চুক্তির শর্তে আটকে রাখার জন্য আদালতে গিয়েছিলেন ।
ইলন মাস্ক গত এপ্রিলে টুইটার কেনার ঘোষণা দেয়ায় এ নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন। পরে তিনি টুইটারে ভুয়া একাউন্ট বাতিল না করার অভিযোগে চুক্তি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে মামলায় জড়িয়ে পড়েন।
শেষ পর্যন্ত মাস্ক টুইটার কিনতে পারবেন কী-না তা নিয়েও সংশয় ছিল। মার্কিন আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবারের মধ্যে চুক্তি বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকায় এর আগেই তিনি এটি অধিগ্রহন করলেন।এখন তাকে ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহন চুক্তি বাস্তবায়ন করতে হবে।
মাস্ক আগের দিন টুইট করেছিলেন যে, তিনি টুইটার কিনছেন ‘কারণ সভ্যতার ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডিজিটাল টাউন স্কোয়ার থাকা গুরুত্বপূর্ণ, যেখানে বিস্তৃত মতামতগুলো নিয়ে স্বাস্থ্যকর উপায়ে বিতর্ক করা যেতে পারে।’
টুইটার অবিলম্বে তার শীর্ষ কর্মকর্তাদের প্রস্থানের বিষয়ে মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি। তবে প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোন ‘টুইটারে সম্মিলিত অবদানের জন্য’ আগরওয়াল, নেড সেগাল এবং বিজয়াা গাড্ডেকে ধন্যবাদ জানিয়েছেন।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত