অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২২ রাত ০৯:৪৭

remove_red_eye

৩৯৭

মনপুরা প্রতিনিধি :  ভোলার মনপুরায় জবাইকৃত হরিণের ১০ কেজি মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করে বনবিভাগ। শনিবার সকাল ১০ টায় আটককৃত হরিণ শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চল থেকে জবাইকৃত হরিণের ১০ কেজি মাংসসহ হরিণ শিকারিকে আটক করে পঁচা কোড়ালিয়া বিটের কর্মরত বনপ্রহরীরা। পরে শুক্রবার রাত ১১ টার হরিণের মাংসসহ শিকারিকে মনপুরা রেঞ্জ অফিসে নিয়ে আসে।

আটককৃত হরিণ শিকারি হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান মাঝির ছেলে মোঃ ছলেমান (২৫)।

পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন জানান, শুক্রবার বিকেলে বনপ্রহরী শাহাদাত, রাকিব ও নাজমুল হোসেনকে নিয়ে বিচ্ছিন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চলে টহল দিতে যান। একপর্যায়ে বনের ভিতরে দেখতে পান কয়েকজন শিকারি হরিণ জবাই করে নিজেদের মধ্যে মাংস ভাগবাটোয়ারা শেষ করে চলে যাচ্ছেন।
এই সময় শিকারিদের ধাওয়া করে ছলেমান নামে এক শিকারিকে ১০ কেজি জবাইকৃত হরিণের মাংসসহ আটক করে শুক্রবার রাতে উপজেলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। তবে অপর শিকারিরা গহীন বনে পালিয়ে যাওয়ায় ধরতে পারেনি বনবিভাগ।

এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম জানান, আটককৃত হরিণ শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...