অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

উত্তর প্রদেশগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১৫, আহত ৩৫

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

৪৫৪

ভারতের মধ্য প্রদেশের রেওয়া জেলায় একটি ট্রাকের সঙ্গে উত্তর প্রদেশগামী একটি বাসের সংঘর্ষে ১৫ জন নিহত ও ৩৫ জনের বেশি আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর পিটিআই’র।
ওই কর্মকর্তা জানান, তেওঁথার শহরের কাছে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেওয়ার কালেক্টর মনোজ পুষ্প বলেন, ‘বাসটি হায়দ্রাবাদ থেকে গোরখপুর যাওয়ার সময় এটি সোহাগী ঘাটি এলাকার কাছে জাতীয় মহাসড়ক (এনএইচ) ৩০-এ একটি বাসের সাথে ধাক্কা খায়।’
রেওয়া জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়।
তেওঁথার থেকে রেওয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যায়। পরে রেওয়ার ওই হাসপাতালে আহত আরো একজনের মৃত্যু হয়।
ফলে এ দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হয় ও ৩৫ জনের বেশি আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা সোহাগী থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বাসটির অধিকাংশ যাত্রী শ্রমিক ছিল। তারা দিপাবলি অনুষ্ঠানের জন্য বাড়ি যাচ্ছিল।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...