বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৯ রাত ০৮:২১
৮৬৫
জুয়েল সাহা ।। ভোলায় জুয়া খেলা নিয়ে মারধরের ঘটনার সমঝোতা সালিশী মধ্যে দু’গ্রæপের মধ্যে সংর্ঘষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে অথাৎ বুধবার (২০ নভেম্বর) জুয়া খেলাকে কেন্দ্র করে রাজাপুরের ইউনিয়নের খালেক গ্রæপের হারুন ও পশ্চিম ইলিশা ১ নং ওয়ার্ডের মামুন গ্রæপের মামুনের মধ্যে মারামারি হয়। ওই ঘটনা মিমাংসার জন্য শনিবার সকালে দু’গ্রæপের মধ্যে সমঝোতার জন্য রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন ও পশ্চিম ইলিশা ইউনিয়নের গণমান্য ব্যক্তিদের নিয়ে রৌদের হাট বাজারে বসেন। এসময় উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে আগামী শনিবার (৩০ নভেম্বর) চূড়ান্ত সালিশীর তারিখ নির্ধারন করা হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে সংর্ঘষ বাঁধে। এতে উভয় গ্রæপের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিরাজ, আমির, জহির, মামুন, আলাউদ্দিন, আল আমিন, ইব্রাহীম ও দুলালের নাম পাওয়া গেলেও বাকীদের নাম পাওয়া যায়নি।
আহত মামুন জানান, আমরা সমঝোতার জন্য গেলে খালেক গ্রæপের লোকজন আমাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশী অস্ত্র দিয়ে হামলা চালায়।
রাজাপুর ইউনিয়নের মিজানুর রহমান খাঁন জানান, সকালে সমঝোতার বিষয়ে আমরা উভ পক্ষেকে নিয়ে বসে একটি তারিখ নির্ধারন করি। এসময় হঠাৎ উভয় গ্রæপের মধ্যে সংর্ঘষ বাঁেধ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ রতন কুমার শীল জানান, খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরো জানান, দু’গ্রæপের কেউ এখনও কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত