অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

২৪ ঘন্টায় করোনায় আরও ২১৬ আক্রান্ত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৪০৮

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২১৬ জন আক্রান্ত হয়েছেন। 
এই সময়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৫ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮২ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৫ দশমিক ৮৭ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৩ হাজার ৬৮০ জনের নমুনায় নতুন করে ২১৬ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪৩ জন। 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।
আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিন এই ভাইরাসে একজন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৬ জন। শনাক্তের হার ৫ দশমিক ৮৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...