অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

যৌতুক চাওয়ায় বরকে ন্যাড়া করে ফেরত পাঠাল কনেপক্ষ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৯ রাত ১২:৩৮

remove_red_eye

১৩২০

বাংলার কণ্ঠ ডেস্ক ॥ দুই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মধ্যে বিয়ের কথা পাকাপাকি। বিয়ের জন্য সম্ভাব্য সব আয়োজন করেছিল পাত্রীপক্ষ। কিন্তু এতে মন ভরেনি বরের। বিয়েতে তার দাবি, একটি মোটরসাইকেল ও একটি সোনার হার। কিন্তু এই দাবি যে কাল হয়ে দাঁড়াবে তা হয়তো কখনও ভাবতেও পারেননি বর।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, উত্তরপ্রদেশের এক তরুণ বিয়ের পাঁচদিন আগে একটি মোটরসাইকেল ও একটি সোনার হার দাবি করেন হবু শ্বশুরের কাছে। বরের এই দাবির পর কনের অভিভাবকরা সময় চেয়ে নেন।

তারা জানান, ধীরে ধীরে তার সব দাবি মিটিয়ে দেয়া হবে। কিন্তু এতে বিশ্বাস করতে রাজি নন বর। মোটরসাইকেল ও সোনার হার না পেলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। এতে বেজায় চটে যান বিয়েতে উপস্থিত অতিথিরা। শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এই ঝামেলার মাঝেই বিয়েতে উপস্থিত লোকজন যৌতুক চাওয়ার অপরাধে বরকে চেপে ধরে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে দেন। মাথার মাঝের দিকের অংশ কামিয়ে দেয়া হয়।

যৌতুক চাওয়ায় এভাবে অপমানিত হতে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেনি পাত্রপক্ষ। শেষে বরের মাথা অর্ধেক কামিয়ে ফেরত পাঠায় কনে পক্ষের লোকজন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...