বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২২ দুপুর ০২:৪৮
৪২১
যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়ার দুইটি বোমারু বিমানকে ধাওয়া করেছে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এনওআরএডি’র এক বিবৃতিতে বলা হয়, ‘আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে কার্যক্রম চালানোয়’ রাশিয়ার টিইউ-৯৫ বোমারু বিমান দুইটিকে বাধা দেওয়া হয়।
এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) হচ্ছে একটি পরিসীমা যেখানে শত্রুতামূলক কর্মকা-ের ক্ষেত্রে বাড়তি প্রতিক্রিয়া জানাতে জাতীয় আকাশসীমার অতিক্রম এয়ার ট্রাফিক পর্যবেক্ষণ করে থাকে।
এদিকে মস্কোর ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ রয়েছে। তবে এনওআরএডি জানায়, এসব বোমারু বিমানকে কোন হুমকি হিসেবে দেখা হচ্ছে না।
বিবৃতিতে বলা হয়, ‘এডিআইজেডে প্রবেশ করা বিদেশি বিমানকে এনওআরএডি ইতিবাচক হিসেবে শনাক্ত করে’ এবং সেখান থেকে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেওয়া হয়। এ আকাশসীমায় বিদেশি বিমানের উপস্থিতি পর্যবেক্ষণ তাদের একটি নিয়মিত ও অত্যাবশ্যকীয় কাজ।
রাশিয়া সাধারণত বছরের এ সময়ে তাদের বার্ষিক পারমাণবিক মহড়া চালিয়ে থাকে। সেখানে এই দুই বোমারু বিমানের উপস্থিতি মহড়া সংক্রান্ত ছিল কি-না তা জানা যায়নি।
ওই এলাকায় প্রায় নিয়মিতভাবে রাশিয়ার বিমানকে ধাওয়া করা হয়ে থাকে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত