অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় আনা হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৩৪৬

সমাজকল্যাণ মন্ত্রী  নুরুজ্জামান আহমেদ বলেছেন, কাউকে বাদ দিয়ে উন্নয়ন নয়- এ নীতিকে সামনে রেখে  দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় আনা হচ্ছে। 
আজ শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
বঙ্গবন্ধুকে হত্যার পর প্রতিবন্ধীদের জন্য দৃশ্যমান কোন কাজ হয়নি- উল্লেখ করে মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর, প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়ণসহ নানা কর্মসূচি  গ্রহণ করেন। 
তিনি জানান, করোনা অতিমারী চলাকালীন বিগত তিন বছরে অনেক কাজ করা সম্ভব হয়নি। তবে, প্রতিবন্ধীদের কল্যাণে গৃহীত সকল কার্যক্রম আগামী নির্বাচনের আগে সম্পন্ন করা হবে।
সমাজকল্যাণ মন্ত্রী সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়েও প্রতিবন্ধীদের জন্য কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

সুত্র বাসস
 
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...