অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আধুনিকীকরণে বিনিয়োগ প্রস্তাব দিয়েছে সৌদি কোম্পানি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:৪০

remove_red_eye

৪৬৩

বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পরিচালন, রক্ষনাবেক্ষণ ও আধুনিকীকরণে আগ্রহ প্রকাশ করে বিনিয়োগের প্রস্তাব  দিয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) কোম্পানি।
সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাথে বৈঠকে আরএসজিটি পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আমের এ. আলি রেজা এ প্রস্তাব দেন। 
এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আরএসজিটি কোম্পানির প্রধান কার্যালয় ও কার্যক্রম পরিদর্শন করেন। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন্স ও ফ্লোসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে আধুনিকীকরণে তাঁদের পরিকল্পনা ও বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকের পর নৌপরিবহন প্রতিমন্ত্রী জেদ্দা ইসলামিক পোর্টে আরএসজিটি কোম্পানির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিদর্শন করেন। 
উল্লেখ্য, গত বছর বাংলাদেশের সাথে সৌদি আরবের পিপিপি বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার আওতায় রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি বাংলাদেশে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এর আধুনিকীকরণ, রক্ষনাবেক্ষণ ও পরিচালন বিষয়ে আগ্রহ প্রকাশ করে। 
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, সৌদি  আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন।
সৌদি আরব সফরকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী সৌদি আরবের যোগাযোগ মন্ত্রীর সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।
প্রতিমন্ত্রী সৌদি আরবের লজিস্টিকস মন্ত্রীর আমন্ত্রণে ১০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী  ১৪ অক্টোবর তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...