বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২২ রাত ০৯:৫৬
৩০৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে গত দুই দিনে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ শিকার করায় জাল ও ট্রলারসহ ১৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) আলী সূজা ও চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মোঃ আল নোমান ১৭ জেলের জেল-জরিমান প্রদান করেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার গভীর রাতে মা ইলিশ শিকারের সময় ভোলা সদরের মেঘনা নদী থেকে ৩ জন ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোলা সদরের এক জেলের ১৫ দিনের কারাদন্ড ও দুইজনের ৭ হাজার টাকা জরিমানা এবং চরফ্যাশন উপজেলার আটক ৪ জেলের ১২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, এসময় তাদের কাছ থেকে ১ টি ট্রলার ১৪ হাজার ৬শ’ মিটার জাল ও মা কেজি ইলিশ জব্দ করা হয়। চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, রোববার রাতে মৎস্য বিভাগের উদ্যেগে চরফ্যাশনের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৮ জনকে আড়াই হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করে। অর্থদন্ডপ্রাপ্তরা হলো নুর মোহাম্মদ (৪০), শাকিল (১৮), রিয়াজ (২০), শরিফ (২০), সজিব (২০), ইউছুফ (৩০), সালাউদ্দিন (৩০) ও আলআমিন (৩০)। আলাউদ্দিন (১৪) ও রাব্বি (১০) নামের দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেয়া হয়। এরা সবাই চরফ্যাশন ও লালমোহন উপজেলার বাসিন্দা। এসময় দুটি ইঞ্জিন চালিত নৌকা ও ২০০ মিটার সুতার জাল জব্দ করা হয়। অভিযানে থানা পুলিশের একটি দল সহায়তা করে।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বলেন, সকালে ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদী সংলগ্ন চটকিমারা খেয়াঘাট থেকে ৪টি ডিঙ্গি নৌকা ও আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অপর দিকে বোরহানউদ্দিন প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনের মেঘনায় রবিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত অভিযান চালিয়ে ২ লাখ মিটার কারেন্ট জাল ও ২ জেলেকে আটক করেছে প্রশাসন। আটককৃত ২ জেলেরা হলেন,মো. মোশারফ ও মোঃ মন্নান। তারা উভয়ে উপজেলার হাসাননগর ইউনিয়নের বাসিন্দা। ভোলা মৎস বিভাগ, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক ২ জেলেকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা ও আটককৃত কারেন্ট জাল মেঘনা তীরে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনাকালে জেলা মৎস কর্মকর্তা মোল্লা মো. এমদাদুল হক, এসপি নৌ পুলিশ হেড কোয়াটারের এসপি অপারেশন এন্ড ইন্টেলিজেন্ট ড. আকতারুজ্জামান বসুনিয়া, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মন্নিু ইসলাম (ভারপ্রাপ্ত)উপজেলা মৎস কর্মকর্তা আলী আহম্মদ আকন্দ,হাকিমদ্দিন নৌ পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম ।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন
চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা
মানুষের সমর্থন পেয়েছি, এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা: প্রধানমন্ত্রী
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে
দরকষাকষিতে ঝুলে আছে বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব
দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না: জামায়াত আমির
সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক