বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:২৬
৫৭৯
১৯৯৬ সালের সংবিধানের আলোকেই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করবে বিএনপি।
বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি ও এনপিপির সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লেবার পার্টি ও এনপিপির পক্ষে দলীয় প্রধানরা পৃথকভাবে সংলাপে নেতৃত্ব দেন।
নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ নানা বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সংলাপে।
পরে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের বিষয়ে ঐকমত্য হয়েছে। সংসদ বিলুপ্ত করে নতুন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। দাবিগুলো চূড়ান্ত করে শিগগির যুগপৎ আন্দোলন শুরু করা হবে। তখন সব রূপরেখা জানতে পারবেন।
বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান ইরান এবং ন্যাশনাল পিপলস পার্টির পক্ষ থেকে ফরিদুজ্জামান ফরহাদ সংলাপে নেতৃত্ব দেন।
সুত্র জাগো
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত