বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২২ রাত ১০:৪৬
৩৫৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এসময় তিনি ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন পূজামÐপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে মÐপে আসা দর্শনার্থীদের অনুরোধে গান গেয়ে গভীর রাত পর্যন্ত দর্শকদের মাতিয়ে রেখেছেন ডিআইজি আক্তারুজ্জামান। ডিআইজির কণ্ঠে জনপ্রিয় পুরাতন বাংলাগান শুনে দর্শকরা বেশ আনন্দ উপভোগ করেন। গত রবিবার (০২ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি ভোলার বেশ কয়েকটি পূজামÐপ পরিদর্শন করে দর্শকদের গান গেয়ে আনন্দ দিয়েছেন। এসময় গানের তালে তালে মÐপে থাকা দর্শনার্থীরা উচ্ছ¡াস প্রকাশ করেন।
পূজামÐপ পরিদর্শনকালে ডিআইজি আক্তারুজ্জামান পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। একই সাথে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন। তিনি আরো বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ও খ্রিস্টানসহ সকল ধর্মের অনুসারী মিলে আমরা আমাদের দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো।
এ সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল, ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদারসহ ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত