অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে মাদক বিক্রেতার আত্মসমর্পণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মে ২০১৯ রাত ১১:০৯

remove_red_eye

৮৯০

মনির নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে এক মাদকসেবী আতœসমর্পণ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় মোস্তাফিজুর রহমান ওরফে মুস্তু (৩৪) থানায় এসে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মোস্তাফিজুর রমহান উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলানাকান্দি গ্রামের মৃত অলিউল্যাহ’র ছেলে। বর্তমানে মোস্তাফিজ আড়ালিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে বসবাস করেন। তার বিরুদ্ধে মাদকের ৩টি মালমা রয়েছে। উপজেলায় মাদক বিক্রেতা ও সেবনকারী হিসেবে ৭৯ জনের তালিকার মধ্যে মোস্তাফিজ ৪৮ নম্বর তালিকাভূক্ত চিহ্নিত মাদক বিক্রেতা ও সেনবকারী।