অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে মাদক বিক্রেতা আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মে ২০১৯ রাত ১১:১১

remove_red_eye

৮৮৯

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতা আটক করেন। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার শম্ভুপুর ইউনিয়নের মিয়া বাড়ির মসজিদের পশ্চিম পাশে ফরাজী বাড়ির দরজা পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় ১০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা মোঃ নাছিরকে (৩২) আটক করে। পরে পুলিশ বাদী হয়ে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৩।