বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে মে ২০১৯ রাত ১১:০২
৮৮১
লালমোহন প্রতিনিধি ।। ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরন করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু ঘটনার ৪ দিন পর রবিবার বিকাল পর্যন্ত অপহৃত ছাত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। এমনকি অপহরণকারী শামিমকে গ্রেফতার করতে পারেনি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে সকাল ৮টার দিকে শামীম অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে ছাত্রীকে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করে জানতে পারে তারা তজুমদ্দিনে অবস্থান করছে। পরে লালমোহন থানায় ওই ছাত্রীর পিতা রেজাউল হায়দার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর অপহরণকারী শামিম বিভিন্ন মোবাইল ফোন থেকে বাদীকে হুমকি দিচ্ছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন রেজাউল হায়দার।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খাইরুল কবীর জানান, তজুমদ্দিনে আসামীর বাড়িতে তালা মেরে সবাই পালিয়েছে। তবে ছাত্রীকে উদ্ধার ও অপহারণকারীকে গ্রেফতারে পুলিশ জোর তৎতপরতা চালাচ্ছে। মোবাইল ট্রাকিংক করেও অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
জেএসবি/বা.ক-২৬ মে-১৯
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত