অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৪৮০

চলতি সাফ চ্যাম্পিয়নশিপে আরও একবার গোল উৎসব করলো বাংলাদেশ নারী ফুটবল দল। আসরের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছেন গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে এক হালি ও দ্বিতীয়ার্ধে আরও এক হালি গোলের মাধ্যমে ৮ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমারা। যার সুবাদে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠলো বাংলাদেশ নারী দল।

শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে জিতবে এমন আত্মবিশ্বাস ছিল বাংলাদেশের মেয়েদের। তবে জয়ের ব্যবধান কেমন হবে সেটাই ছিল দেখার।

পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রাধান্য নিয়ে দাপুটে ফুটবলই খেলেছে। ভুটান একবারের জন্যও বাংলাদেশের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলতে পারেনি।

ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে আসা পাস ধরে সিরাত জাহান স্বপ্না গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান।

বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ১৮ মিনিটে। মারিয়া মন্ডার পাস থেকে ব্যাবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৩৫ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন বদলি খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

৫৩ মিনিটে সাবিনা নিজের দ্বিতীয় গোল দিলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে। ৫৭ মিনিটে সাবিনার ফ্রিকিক ভুটানের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে মাসুরা পারভীন আলতো শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন।

৮৮ মিনিটে বদলি তহুরা গোল করলে জয়ের ব্যবধান হয় ৭-০। ইনজুরি সময়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলের জয় ৮-০ করেন অধিনায়ক সাবিনা খাতুন।

সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ১৯ সেপ্টেম্বর।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...