অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার ২০ গ্রামে ঈদুল ফিতর পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০১৯ রাত ১০:৫৬

remove_red_eye

৯৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ভোলার  ২০ গ্রামে আগাম ঈদুল ফিতর পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিনের শিবপুর ইউনিয়ন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার সহ¯্রাধিক পরিবার ঈদ উদযাপন করে। সকাল সাড়ে ৮টায় মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়ি, পঞ্চায়েত বাড়ি, চৌকিদার বাড়ি মসজিদে নামাজ আদায় করেন কয়েকশ’ মুসল্লি। এছাড়া অন্যান্য গ্রামেও একই সময়ে ঈদের নামাজ আদায় করেন। ২০ গ্রামের সুরেস্বরের অনুসারী সহস্রাধিক পরিবার এক যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবের সাথে ঈদ উদযান করে আসছেন।