অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে শিক্ষকরা সম্মানীত হয়:এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুন ২০১৯ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

১০০৪

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে শিক্ষকরা সম্মানীত হয়। তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়। আর বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসকল জাতী গড়ার কারিগররা মানবেতর জীবন যাপন করতো।
বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউএনও হাবিবুল হাসান রুমি’র সভাপতিত্বে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ৩ টি বিদ্যালয়ে ১০ লক্ষ টাকা ব্যায়ে ব্যাঞ্চ বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।