অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরা উপজেলায় যোগদানকৃত নতুন ইউএনওকে ফুল দিয়ে বরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৪৬

remove_red_eye

৪৮৫

মনপুরা প্রতিনিধিঃ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দীর্ঘ ৩ মাস পর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করলেন আশীষ কুমার। এর আগে তিনি বরিশালের গলাচিপা উপজেলার ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেন।

সোমবার দুপুর ২ টায় স্পীডবোটযোগে মনপুরা হাজিরহাট ঘাটে এসে পৌঁছান নতুন ইউএনও। এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

এই সময় নতুন ইউএনওকে হাজীরহাট ঘাটে ফুল দিয়ে বরণ করে নেন, ওসি সাইদ আহমেদ, শিক্ষা অফিসার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, ইউএনও অফিসের অফিস সহায়ক আবুল কালাম ও শহিদুল ইসলাম মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, গত ১৮ মে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ শামীম মিঞা ঢাকার মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে বদলি হয়ে যান। সেই থেকে মনপুরায় ইউএনও ও এসি ল্যান্ডের পদ শূন্য ছিল।