অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:৩৫

remove_red_eye

৪৬৫

মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এর আগেও গত বছরে ওই পুকুরে পড়ে গিয়েছিল শিশুটি। সেইবার বেঁচে গেলেও এবার সেই পুকুরের পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি শিশুটি। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার বেলা ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা হেলালের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানিম ও মৃত্যু হওয়া শিশুটির বাবা ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন।

মৃত্যু হওয়া শিশুটি হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজারের মনিহারি ব্যবসায়ী ও উত্তর সাকুচিয়া গ্রামের বাসিন্দা মোঃ হেলালের ছেলে আল-আমিন (৪)।

শিশুটির বাবা ব্যবসায়ী মোঃ হেলাল জানান, সকালে খাবার খেয়ে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে যায় নিহত শিশু আল-আমিন। পরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। একপর্যায়ে শিশু ছেলেটি ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তিনি আরও জানান, গত বছরেও খেলতে গিয়ে শিশু ছেলেটি পুকুরের পানিতে পড়ে গিয়েছিল। তখন ওই শিশুটি ওই যাত্রায় বেঁচে গেলেও এবার সেই পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয় বলে হাউ মাউ করে কাঁদতে শুরু করেন।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানিম জানান, পুকুরের পানিতে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...