অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ - মানববন্ধন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২২ রাত ০৯:০৮

remove_red_eye

৫৯০

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ তুলে   বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। রবিবার দুপুরে ঘণ্টাব্যাপী ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দালাল বাড়ির সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ’ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবদুল্লাহ আল নোমান, প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সজিব ও হৃদয়সহ অনেকে। বক্তারা বলেন, শুক্রবার রাতে স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমিকসহ আটক করে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের কাছে হস্তান্তর করেন গ্রামবাসী। পরে চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের প্রত্যক্ষ মদদে ওই পরকীয়া নারী-পুরুষ তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের কাছে মুঠোফোনে এসব অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। বোরহানউদ্দিন থানার ওসি মো: মনির মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তবে ভিকটিম এবং ওই পক্ষের বক্তব্যে সংগতি নেই। সে অনুযায়ী ঘটনা সত্য মনে হচ্ছে না। তবুও বিষয়টি দেখবো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...