বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই জুন ২০১৯ রাত ১০:১৯
৮৫২
জুয়েল সাহা বিকাশ : ভোলায় পৃথক দুইটি বাল্য বিবাহ প্রস্তুতির সময় অভিযান চালিয়ে বর, কনে কাজীসহ ৯ জনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন জনকে ৬ মাসের কারাদন্ড ও ছয় জনকে ১০ হাজার ও ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন পৃথক পৃথকভাবে দুই অভিযান চালিয়ে তাদের আটক করে এ রায় প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হোসেন জানান, বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রাম থেকে ভোলা এসে জজ কোর্টের পাশে একটি কাজী অফিসে বাল্য বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর, কনে, কনের মা, কাজী ও কাজীর সহযোগীসহ ৫ জনকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাজী মোঃ ইকবাল হোসেনকে (৪০), তার সহযোগী কাজী মোঃ হাসানকে (৪০) ও বর মোঃ সজিবকে (১৯) ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এ ছাড়াও কনের মা নাছিমা বেগম (৩৫) ও কনে (১৩) কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই সময় ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বাল্য বিয়ের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে বর, কনের পিতা, ও বরের দুই চাচাকে আটক করা হয়।
পরে একই সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর মোঃ সবুজ (২৫), করেন পিতা মোঃ মজিব উদ্দিন (৪০) কে ১০ হাজার টাকা করে ও বরের চাচা মোঃ মহিউদ্দিন (৪৫) ও নাজির উদ্দিন (৪২) কে ৫ হাজার টাকা করে ৪ জনের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যহত রয়েছে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক