অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনের মেঘনায় বেপরোয়া জলদস্যু আবারো ৭ জেলে অপহরণ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:৩২

remove_red_eye

৪৮৪

৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী

 এম নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের মেঘনায় এক সপ্তাহের ব্যবধানে আবারো জলদস্যুরা সাত জেলেকে অপহরণ করেছে।  সাতদিন আগে অপহৃত পাঁচ জেলে দেড়লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে ফিরে আসে। এর কিছুদিন আগেও ১০জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করলেও জলদস্যু দমনে প্রশাসনের তেমন তৎপরতা নেই বলে অভিযোগ স্থানীয় মৎসজীবি ও ব্যবসায়ীদের। মৎস্যজীবি ও জেলে পরিবার সুত্র জানায়, সোমবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার  চরজহিরউদ্দিন এলাকার মেঘনা নদীতে জলদস্যু বাহিনী জেলেদের মাছ ধরারত ১০/১৫ টি ট্রলারে হানা দিয়ে মাছ-জাল মোবাইল সহ মালামাল লুট করে। এসময় চরজহিরউদ্দিন মাছ ঘাটের জেলে জসিম মাঝি, মনজু মাঝী, কামাল মাঝি, রিয়াজ মাঝি, রাসেল, নয়ন,কালামসহ বিভিন্ন নৌকার মাঝি ও মালিককে অপহরণ করে নিয়ে যায়। পরে ফোন করে পরিবারে সদস্যদের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করে।
জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, একদিকে নদীতে মাছ কম, অন্য দিকে তেলের দাম বেশী। এরপর মরার উপর খরার ঘাঁ, জলদস্যুতা। কিছুদিন পরপর ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটলেও প্রশাসনের তেমন তৎপরতা নেই বলে তারা অভিযোগ তুলেন।
তজুমদ্দিন কোস্টগার্ড কমান্ডার বলেন, আড়ৎদারের মাধ্যমে জেলে অপহরণের খবর শুনেছি। অপহরণকারীদের মোবাইল নাম্বার পেলে ট্রাকিংয়ের মাধ্যমে উদ্ধার তৎপরতা চলবে। ব্যাপারটি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক বলেন, গত সপ্তাহে ৫ জেলে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপরাধীকে আটকসহ সাত জেলেকে উদ্ধারে চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...