বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১০:৫৯
৪১০
মো. রুহুল আমিন, লালমোহন থেকে : আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সর্বোচ্চ নেতাদের হত্যার মাধ্যমে আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতেই বিএনপি-জামায়াত জোট সরকার ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
রোববার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এছাড়াও ২১ আগস্টের হামলা মামলার রায় দ্রæত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। পরে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেক।
তজুমদ্দিন থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তার সাথে মদদ যুগিয়েছিল বাবর, মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদের সদস্যরা। ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরে ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার। ২১ আগস্ট ২০২২ রবিবার সকালে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (টেলিকনফারেন্স) ভার্চ্যুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন এমপি শাওন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ফজলুল হক দেওয়ান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ টি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শশীগঞ্জ বাজার চত্বরে এসে শেষ হয় এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত