অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় শিশু বিবাহ প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০১৯ রাত ১০:২৮

remove_red_eye

৯২৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় শিশু বিবাহ প্রতিরোধে কাজী, ইমাম, আনসার, ভিডিপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে ইউনিসেফ এর অর্থায়ানে বে-সরকারি এনজিও কোস্ট ট্রাস্ট এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) ফোরকান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্যাহ কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যা আলমগীর, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।