মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২২ রাত ১০:৩৮
৫৯৩
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মৎস্যজীবিলীগ নেতা ইসমাইল ফরাজীর বাড়ির সামনে থেকে সংরক্ষিত বনাঞ্চলের ৪ টুকরো কাটা গাছ উদ্ধার করে বনবিভাগ। তিনি উপজেলা মৎস্যজীবিলীগের সাংগঠনিক সম্পাদক। ওই মৎস্যজীবিলীগ নেতা ক্ষমতার অপব্যবহার করে দীঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে বিক্রি করেন বলে অভিযোগ স্থানীয়দের।
বুধবার বিকেল ৪ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জংলারখাল এলাকা সংলগ্ন ইসমাইল ফরাজীর বাড়ির সামনে থেকে কাটা গাছ উদ্ধার করা হয়। পরে ভ্যানযোগে উপজেলা বনবিভাগের সামনে নিয়ে আসে বনবিভাগের বনপ্রহরী বাহাদুর ও মোঃ ফারুক।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনের গাছ কেটে ব্যবসা করে ইসমাইল ফরাজী। বিষয়টি বনবিভাগ জানলেও তার ক্ষমতার কাছে অসহায়। তাই বনবিভাগ কোন দিন তার বিরুদ্ধে মামলা করেনি।
স্থানীয়রা আরও জানান, এর আগেও জংলারখাল বাজারে ওই মৎস্যজীবিলীগ নেতা দোকান ঘর করে বনাঞ্চলের গাছ কেটে। তখন বনবিভাগ ওই গাছ ধরে উল্টো বিপদে পড়ে। তারা তার ক্ষমতার কাছে তখন মামলাতো দূরে থাক ওই বনাঞ্চলের কাট গাছ রেখে আসতে বাধ্য হয়। পরে ওই কাটা গাছের তক্তা, রুপা ও বাগা বানিয়ে দোকান ঘরের কাজ করে ওই নেতা।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন খবরে পেয়ে বনবিভাগ ইসমাইল ফরাজীর বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। পরে সংরক্ষিত বনাঞ্চলের ৪ টুকরো সংরক্ষিত বনাঞ্চলে কেওড়া গাছ উদ্ধার করে নিয়ে আসে বনবিভাগ। ৪ টুকরো গাছের দাম ২০-৩০ হাজার হতে পারে বলে জানান বনবিভাগ।
এই ব্যাপারে অভিযুক্ত উপজেলা মৎস্যজীবিলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল ফরাজী ঘটনার সত্যতা অস্বীকার করে জানান, সংরক্ষিত বনাঞ্চলের ৪ টুকরো কাটা গাছের ব্যাপারে তিনি কিছু জানেন না। কে বা কাহারা তার বাড়ির সামনে রেখে গেছে তিনি বলতে পারেন না। তার বাড়ির সামনে কাটা গাছ পড়ে আছে বনবিভাগকে জানান নি কেন? এমন প্রশ্নের তিনি উত্তর না দিয়ে এড়িয়ে যান।
এই ব্যাপারে উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি আবুল কাশেম মেম্বার জানান, ব্যাক্তির দায় সংগঠন নেবে না।
এই ব্যাপারে উপজেলা বনবিভাগের রেঞ্চ কর্মকর্তা মোঃ মাইনুল জানান, সংরক্ষিত বনাঞ্চলের কাটা গাছ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলার না হওয়ার ব্যাপারে কোন তদবির আছে কিনা বা কোন রাজনৈতিক চাপ আছে কিনা এমন প্রশ্নে তিনি কিছু বলেন নি। এছাড়াও ওই মৎস্যজীবিলীগ নেতার বিরুদ্ধে মামলার বিষয়টি তিনি বলতে রাজি নন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত