অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

এফটিপিতে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের, পিছিয়ে ভারত-ইংল্যান্ডও

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২২ রাত ০৯:২৯

remove_red_eye

৪৯১

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চক্রের পূর্ণাঙ্গ ভবিষ্যত সফরসূচি (ফিউচার ট্যুর প্ল্যান-এফটিপি) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চলতি চার বছরের চক্রের চেয়ে আগামী চার বছরের চক্রে ম্যাচের সংখ্যা বেড়েছে ৮৩টি।

বর্তমান চক্রে আইসিসির ১২টি টেস্ট খেলুড়ে দেশ খেলছে সবমিলিয়ে ৬৯৪টি ম্যাচ। সেটি এবার বেড়ে হয়েছে ৭৭৭টি ম্যাচ। যেখানে থাকছে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ানডে ও ৩২৩টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ। চার বছরের এই চক্র শুরু হবে ২০২৩ সালের মার্চ থেকে।

অবাক করা ব্যাপার হলো, এফটিপিতে চার বছরের চক্রে সবচেয়ে বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশই। এই চক্রে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত হয়েছে টাইগারদের, যার মধ্যে রয়েছে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি।

দ্বিতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। তারা চার বছরে ম্যাচ পাচ্ছে ১৪৭টি। ইংল্যান্ড ১৪২ আর ভারত পাচ্ছে ১৪১টি আন্তর্জাতিক ম্যাচ। এছাড়া অস্ট্রেলিয়া ১৩২, নিউজিল্যান্ড ১৩৫, পাকিস্তান ১৩০, শ্রীলঙ্কা ১৩১, আফগানিস্তান পাচ্ছে ১২৩টি আন্তর্জাতিক ম্যাচ।

বড় দলগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে সবচেয়ে কম ম্যাচ (১১৩টি)। এছাড়া আয়ারল্যান্ড ১১০ এবং জিম্বাবুয়ে চার বছরে আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে ১০৯টি।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...