অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে অবৈধভাবে ডিজেল পাচারকালে ৫ জন গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২২ রাত ১১:২৯

remove_red_eye

৫০৭




 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে একটি কার্গো থেকে ডিজেল পাচারকালে ৫ চোরাকারবারীকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় তাদের কাজ থেকে ২ ড্রাম ভর্তি প্রায় ৩ শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। আটককৃতরা ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।
মঙ্গলবার সন্ধ্যার দিকে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল তথ্য নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ ডিজেলসহ ৫ চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।