বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২২ রাত ১১:২৭
৪৩৪
আকতারুল ইসলাম আকাশ : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুর থেকে ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে শশুর। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে কুলসুম বিবি (৩৬) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কুলসুম ওই ওয়ার্ডের মো. সেলিম মিয়ার স্ত্রী এবং ৪ সন্তানের জননী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নিহত কুলসুম বিবি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর ৬ টার দিকে ঘুম থেকে উঠে পুকুরে থালাবাটি ধুতে যায় কুলসুম। তাঁর পরিবার ধারণা করছে, সেসময় কুলসুমের মৃগী রোগ উঠে। পরে সে পুকুরের পানিতে পড়ে যায়। তাঁর শশুর ছেলামত কাজী ভোর সাড়ে ৬ টার দিকে পুকুরে গিয়ে দেখেন তাঁর পুত্রবধূ কুলসুমের মরদেহ পুকুরের পানিতে ভাসছে। তাৎক্ষণিক তাকে পুকুর থেকে তোলা হলে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়। বিনা ময়নাতদন্তে তাঁর মরদেহ দাফন করার জন্য বোরহানউদ্দিন থানা থেকে অনুমতি দেয়া হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত