বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই আগস্ট ২০২২ রাত ০৯:৪৫
৪৬১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি ভোলার নিখোঁজ ৯ জেলের। দিন যত যাচ্ছে পরিবারগুলোতে শোকের মাতম ততই বাড়ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বাকরুদ্ধ তাদের আত্মীয়-স্বজন। এদিকে স্থানীয় প্রশাসন বলছে বৈরি আবহাওয়ার করাণে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ কিছুটা বিলম্ব হচ্ছে।
জানা যায়, মঙ্গলবার পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ১৩ জেলে নিয়ে চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ইউসুফ মাঝির মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৫ জেলে উদ্ধার হলেও ৮ জেলে এখনো নিখোঁজ রয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ১নং ওয়ার্ডের আবু পাটোয়ারীর ছেলে মো. রাছেল (২৮), ২নং ওয়ার্ডের মোকলেছুর রহমানের ছেলে মো. তছলিম (৩০), ৬নং ওয়ার্ডের মো. জাফরের ছেলে মো. ইসমাইল (৩১), ৮নং ওয়ার্ডের আ. মন্নান আখনের ছেলে আ. রহমান আখন (৪০), নাছির মাঝীর ছেলে আ. মন্নান (৩৪), শশীভূষণ থানা রসুলপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সুলতান আহমেদ মল্লিকের ছেলে নাজু ( ৫০), মো. আক্কেল আলী বেপারীর ছেলে মো. ছাদেক (৪২), ৯নং ওয়ার্ডের আবু হাওলাদারের ছেলে মো. জুয়েল। এছাড়া নিখোঁজ রয়েছেন দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর গ্রামের নিজাম (৩৫)। শুক্রবার বিকাল পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছে। তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা জানান, শুক্রবার বিকাল পর্যন্ত ভোলা, পটুয়াখালীসহ উপকূলে ৬ টি ট্রলারের এখনো ১৯ জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান অব্যহত আছে।
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত