অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশন শহর ময়লার ভান্ডার আবর্জনায় রোগের প্রাদুর্ভাব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০১৯ রাত ০৯:৪২

remove_red_eye

১২১৪

আমিনুল ইসলাম, চরফ্যাসন : চরফ্যাশন শহর যেন ময়লা আবর্জনার ভান্ডারে পরিনত হয়েছে। পৌরসভার যত্রতত্র ময়লা আবর্জনার কারনে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে জানান দিলেন জনবল সংকটের কারণে এলাকায় জনদূর্ভোগ লাগব হচ্ছে না। ১৯৯০ সনে চরফ্যাশন পৌরসভায় রুপান্তরিত হয়। বর্তমানে চরফ্যাশন পৌরসভাটি প্রথম গ্রেডে অবস্থান করছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এই পৌরসভাকে বাংলাদেশে একটি মডেল পৌরসভা হিসেবে চি‎িহ্নত করে উন্নয়ন কাজ চলমান রয়েছে।
পৌরসভা সৃষ্টি হবার পর থেকে অদ্যাবদি ময়লা আবর্জনা অপসারনের জন্য স্বাস্থ্য সম্মত ডাস্টবিনের ব্যবস্থা গড়ে ওঠেনি। যার কারনে ভুক্তভোগীরা এই নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করতে শোনা যায়। একটি জনগুরুত্বপূর্ণ পৌর শহরে যত্রতত্র স্থানে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। কোটি টাকা ব্যয়ে বিভিন্ন এলাকায় অপরিকল্পিত ভাবে নি¤œ মানের প্লাষ্টিকের ডাস্টবিন বসানো হলেও অজ্ঞাত কারনে ৬ মাসের ভিতরে সকল ডাস্টবিন তুলে নেয়া হয়।
মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তার বিভিন্ন মোড়ে এবং সরকারী বেসরকারী অনেক প্রতিষ্ঠানে ময়লার স্তুপ করে রাখা হয়েছে দিনের পর দিন। দৃষ্টিনন্দন ফ্যাশন স্কয়ারে চরফ্যাশন কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পোস্ট অফিসের অভ্যন্তরে, আলীয়া মাদ্রাসার পিছনে, ষ্টেডিয়ামের সামনে, উপজেলা পরিষদের বাউন্ডারী ওয়াল সংলগ্ন, হেলিপ্যাড অদূরে দক্ষিণ ফ্যাশন সংলগ্ন শহরের ময়লা আবর্জনা ফেলতে দেখা যায়। ময়লা আবর্জনা স্তুপ করে রাখা হয়েছে। শহরের বিনোদন কেন্দ্র জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার ও শহিদ মিনার এবং শিশু পার্কে আগত দর্শনার্থীদের আবর্জনার দুর্গন্ধে পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর সোহরাব হোসেন জানান, পৌরসভার পরিচ্ছন্ন কর্মীর অভাবে পৌরবাসীকে সঠিকভাবে নাগরিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এই ব্যাপারে পৌরবাসীর অভিযোগ প্রসঙ্গে বলেন পৌরসভার মেয়র মহোদয়কে এ বিষয়ে অবহিত করবো, শহর পরিচ্ছন্ন রাখতে আরও পরিচ্ছন্ন কর্মী প্রয়োজন।
চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক ডাঃ মাহাবুব কবির বলেন চলতি বর্ষার মৌসুমে ময়লা আবর্জনার কারনে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হয়। ময়লার জীবানু থেকে মশা মাছির মাধ্যমে কলেরা, আমাশয়, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে।
এ ব্যাপারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সগির আহাম্মেদ নিরব বলেন, স্বাস্থ্য সম্মত পরিবেশ, প্রয়োজনীয় ডাস্টবিন স্থাপন এবং শহরের ড্রেনগুলো সংস্কার ও বর্ষার পানি চলাচলের ব্যবস্থা গ্রহনে নিমিত্তে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি এবং পৌরবাসীকে আরো সচেতন হয়ে এ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ স্থান থেকে কাজ করতে হবে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...