অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি : ভোলায় অভ্যন্তরীন রুটে বাস চলাচল কমে গেছে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২২ রাত ১১:০৭

remove_red_eye

৩৭০

যাত্রীদের চরম দুর্ভোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শুক্রবার রাতে তেলের মূল্য বৃদ্ধির খবরে শহরের তেলের পাম্পগুলোতে মোটরসাইকলে চালকদের ভিড় থাকলেও শনিবার সকাল থেকে সেটি আর চোখে পড়েনি। তেলের দাম বাড়ার পর বিক্রি কমে গেছে। অন্যান্য দিন গড়ে এক থেকে দেড় হাজার লিটার তেল বিক্রি করলেও শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত মাত্র ৩৫০ থেকে ৪০০ লিটার তেল বিক্রি হয়েছে।
এদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভোলার অভ্যান্তরীন রুটে বাস চলাচল অর্ধেকে নামিয়ে এনেছেন ভোলার বাস মালিক সমিতি। তবে ভাড়া আগের দামই রাখছেন তাঁরা। বাস চলাচল কমিয়ে দেয়ায় এখানকার যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে তাঁর পরে বাস উঠতে হচ্ছে যাত্রীদের।
ভোলা বাস মালিক সমিতির ডিপো কর্মকর্তা মো. আকতার হোসেন মনজু জানান, শুক্রবার রাতে জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধি করায় শনিবার সকাল থেকে ভোলা-চরফ্যাশন রুটের লোকাল বাস কমিয়ে দিয়েছেন। আগে প্রতি ঘন্টায় ৬টি বাস চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে গেলেও শনিবার সকাল থেকে ঘন্টায় তিনটি বাস চলাচল করছে। তবে ভাড়া পূর্বের দামেই রাখছেন তাঁরা। শনিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতর বৈঠক রয়েছে। বৈঠকে ভাড়া পুনঃনির্ধারণ করা হলে আগের সিডিউলে বাস চালাবেন তাঁরা।
এছাড়াও শুক্রবার রাতে জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়ার পর থেকে শহরের তেলের পাম্পগুলোতে মোটরসাইকেল চালকরা ভিড় করতে থাকেন। একেকটি পাম্পে শত শত মোটরসাইকেল জড়ো হলে পাম্প কর্তৃপক্ষ পাম্প বন্ধ করে দেন। পরে মোটরসাইকেল চালকদের প্রতিবাদের মূখে তাঁরা প্রতিটি মোটরসাইকেল ১০০টাকার করে তেল দেয়ার শর্তে পাম্প চালু করতে রাজি হয়। তবে শনিবার সকাল থেকে তেমন মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ীর চাপ ছিল না।

জানাযায়, শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় এ রহমান এন্ড সন্স পাম্পে মোটরসাইকেল নিয়ে চালকরা ভীড় করে। এসময় পাম্পের কর্মচারীরা পাম্প বন্ধ করে সটকে পড়ে।পরে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের চাপে তারা পাম্প চালু করতে বাধ্য হয়। তবে প্রতিটি মোটরসাইকেলে ১০০টার তেল দিতে রাজি হয়।
তেল নিতে আসা নুরে আলম জানান, গাড়ীতে তেল না থাকায় তিনি রাত পৌনে ১১টার দিকে পাম্পে আসেন। মুহুর্তের মধ্যে প্রায় শতাধিক মোটরসাইকেল পাম্পে এসে জড়ো হয়। কিন্তু পাম্পের কর্মচারীরা পাম্প বন্ধ করে দেয়। এবং তেল নাই বলে জানিয়ে দেয়। পরে সেখানে আসা মোটরসাইকেল চালকরা প্রতিবাদ করতে শুরু করলে প্রত্যেককে ১০০টার করে তেল দিতে রাজি হয়।এ রহমন এন্ড সন্স পাম্পের কর্মচারীরা মো. মনির বলেন মালিক পক্ষ নিষেধ করায় তারা পাম্প বন্ধ রেখেছেন।পাম্পের ব্যবস্থাপক মো. বাবুল বলেন, মালিকের কথায় পাম্প বন্ধ রাখা হয়েছে। তেল নিতে হলে মালিকের সাথে যোগাযোগ করতে হবে। তাদের কিছুই করার নাই।ভোলা ভোক্তা অধিকার সংক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাহমুদুল হাসান জানান, শুক্রবার অফিস বন্ধ থাকায় তিনি কর্মস্থলে নেই। শনিবার তিনি বিষয়টি দেখবেন।
এদিকে ভোলা শহরের যুগিরঘোল এলাকার এ রহমান এন্ড সন্স পাম্পের কর্মচারী মো. আজাদ জানান, তেলের দাম বৃদ্ধির আগে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার লিটার তেল বিক্রি করতেন তাঁরা। তবে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নতুন দামে তেল বিক্রি করছেন মাত্র ৩৫০ থেকে ৪০০লিটার। তবে দুই এক দিন পর এটি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন তিনি।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...