অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৯১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। ‘নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় ভোলায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সোমবার(২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম এর আয়োজনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।এসময় বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন,আবৃত্তি শিল্পি মসিউর রহমান পিংকু,তারুন্যের কন্ঠস্বর প্লাটর্ফম এর জেলা সম্মনয়কারী আদিল হোসেন,ত্রপা হালদার,চামেলী বেগম,সংগীত শিল্পী আখিঁ পাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশুর উপর ধর্ষন ও যৌন সহিংসতার ঘটনা দিন দিন বেড়েই চলছে। যার ধরন প্রতিনিয়ত পরিবর্তন ঘটেছে এবং ভয়াবহ আকার ধারন করছে। এই ঘটনার হাত থেকে রক্ষা পাচ্ছেনা প্রতিবন্ধী নারী,মেয়ে শিশু এমনকি ছেলে শিশুরাও। ঘটনার মির্মমতায় দেশের মানুষ এখন শংকিত ও আতঙ্কিত হয়ে পরেছে। তাই যেকোন ধরনের নির্যাতন ও সহিংসতা বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহবান জানায়। পাশাপাশি নির্যাতনকারী ও ধর্ষনকারীকে সামাজিক ভাবে বয়কট করার কথা জানায়।
উল্লেখ্য গত ১০ মাসে সারাদেশে ১২৫৩ জন নারীও শিশু বিভিন্ন উপায়ে নির্যাতনের স্বীকার হয়। আর ভোলাতে গত ১০ মাসে জেলায় ১১৪টি ধর্ষণ মামলা হয়েছে বলে জানায়।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...