অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২২ রাত ০৯:৩৯

remove_red_eye

৪৪৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোন আপত্তি নেই। কিন্তু যদি আন্দোলনের নামে রাজপথে যানচলাচল বন্ধ করে, মানুষের জানমালের ক্ষতি  করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।
তিনি বলেন, ‘বিএনপি রাজপথ দখল করবে কোন ইস্যুতে। তাদের সাথে কোন লোকজন নেই। এদেশের মানুষ আর অন্ধকারে যেতে চায়না। এদেশের  মানুষ  একবার আলোকিত হয়েছে আর অন্ধকারে যাবে না। আন্দোলনের  ডাক দিয়ে তারা সব জায়গায়ই ব্যর্থ হচ্ছে। আমরা কিন্তু কোন জায়গায়ই বাধা দেইনা। আমি বলে দিয়েছি তারা যদি নিয়মতান্ত্রিক আন্দোলন করে তাহলে আমাদের সেখানে কোন আপত্তি নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী আজ লৌহজং উপজেলায় নবনির্মিত থানা ও ফায়ার সার্ভিসের ফলক উন্মোচনকালে এসব কথা বলেন। এসময় তিনি টঙ্গীবাড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনও ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন। 
অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, এডভোকেট মৃণাল কান্তি দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান,  জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার আব্দুল মোমেন ও গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামান। 
মন্ত্রী আরও বলেন, ‘আপনারা কী ভুলে গেছেন লোডশেডিংয়ের কথা। জেনারেটরের আওয়াজে যে কান ঝিঁঝি করতো তা কী ভুলে গেছেন। তখন  ডাবল দামে আইপিএস  বিক্রি হতো। পরীক্ষার সময়  ছাত্ররা পড়ালেখা  করতে পারতো না। মোমবাতি হারিকেন জ্বালাতো তারা। এসব দেশের মানুষ ভুলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন- বদলে  দিবেন বাংলাদেশ। আজ যে বাংলাদেশ বদলে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে  না।’

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...