অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াবাসহ আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০১৯ রাত ০৯:৪৭

remove_red_eye

৮০৬

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম প্রিন্স মহজানকে পুলিশ ৩ পিস ইয়াবাসহ আটক করেছে। তার বাড়ী চরফ্যাশন পৌর সভা ৪নং ওয়ার্ডে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুবধার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি সামসুল আরেফিনের নেতৃত্বে ফোর্স নিয়ে নতুন বাস ষ্ট্যান্ড থেকে আটক করেছে। পুলিশ বাদী হয়ে চরফ্যাশন থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।