অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলার মেঘনা ইলিশ শূন্য জেলেপল্লীতে হাহাকার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২২ রাত ০৮:৪২

remove_red_eye

৭৩৮



আবদুল্লাহ জুয়েল, মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরা উপকূলের মেঘনায় ভরা মৌসুমে জেলের জালে মিলছেনা রুপালি ইলিশ। যেন নিখোঁজ রয়েছে ইলিশ। সেই নিখোঁজ রুপালি ইলিশের খোঁজে  জেলেরা দিনব্যাপী জাল পেতেও পাচ্ছেন না কাঙ্খিত ইলিশ। দু’ চরটি যা পাচ্ছেন তাতে তাদের ট্রলারের তেল খরচও উঠছে না। তাই পরিবার পরিজন নিয়ে দু বেলা দু মুঠো ভাত জোটানোও কষ্টকর হয়ে পড়েছে। অথচ প্র্রতিনিয়ত ঋণের বোঝা বাড়েই চলছে। তাই অনেক জেলে দিশেহারা হয়ে অন্য পেশায় নামতে বাধ্য হচ্ছেন। অনেকে আবার কাজের সন্ধানে ঢাকা-চট্রগ্রাম পাড়ি জমাচ্ছেন।
তবে মেঘনায় আগস্ট- সেপ্টেম্বর মাসে কাঙ্খিত ইলিশের দেখা মিলবে বলে আশা করছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিউট এর ইলিশ গবেষক ড. আনিসুর রহমান। একই আশাবাদ ব্যক্ত করেছেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা।
মেঘনার ইলিশ জেলে শাহে আলম মাঝি জানান, বৃহস্পতিবার রাতে সাড়ে ৪ হাজার টাকার বাজার-সদাই করে ৭ জেলেকে সাথে নিয়ে মেঘনায় ইলিশ শিকারে যায়। টানা ৬ ঘন্টা জাল পেতে রাখে মেঘনায়। তারপর জাল টানা শুরু করে। জালা টানা শেষে দেখে মেলে ৪ ইলিশের।
তিনি জানান, শুক্রবার সকালে ঘাটে এসে সেই ৪শত-৫শত গ্রামের ৪ টি ইলিশ আড়তদারের কাছে বিক্রি করেন ১২ শত টাকায়। এতে করে একদিন মেঘনায় মাছ শিকারে যাওয়ায় লোকসান হয় তিন হাজার দুইশত টাকা। সেই লোকসানের টাকা ও সংসার চালাতে ফের আড়তদার থেকে ঋণ নিবেন তিনি। এভাবে প্রতিনিয়ত বাড়ছে ঋণের বোঝা।
এদিকে হাজিরহাট মৎস্য ঘাটের মতিন মাতাব্বরের আড়তের মাঝি কালাম, হারুন, জাকির, ও ইব্রাহীম মাঝি জানান, ইলিশের আশায় প্রতিনিয়ত মেঘনায় যাই। কিন্তু প্রত্যেক দিনই একই অবস্থা। কোনদিন ৪ টি আবার কোনদিন ৬টি ইলিশের বেশি পাওয়া যায়না। এতে করে তেল খরচ ও খাবারে যে টাকা যায় ইলিশ বিক্রি করে সেই টাকা ওঠে না। এভাবে ইলিশ ধরা পড়লে দেনার দায়ে দেশ ছেড়ে পালাতে হবে।

হাজিরহাট মৎস্য ঘাটের মৎস্য আড়তদার মতিন মাতাব্বর, দাসেরহাট ঘাটের গিয়াস উদ্দিন আযম, বাছেদ মেম্বার, টেকের মাথার আড়তদার আবুল কাশেম মেম্বার, পঁচা কোড়ালিয়া ঘাটের আড়তদার লিটন শাহ ও ছাত্তার জানান, ভরা মৌসুমে মেঘনায় ইলিশের দেখা নেই। এতে করে প্রতিনিয়ত জেলেদের মাছ শিকারের জন্য টাকা দিতে হয়। আর সেই টাকা তারা ঢাকার আড়তদারদের কাছ থেকে নেয়। এতে প্রতিনিয়ত তাদেরও ঋণের বোঝা বাড়ছে। ইলিশ না পড়লে তাদের কোটি কোটি টাকা লোকসান হবে।
সরেজমিনে বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯ টায় হাজিরহাট মৎস্য ঘাট, দাসেরহাট ঘাট, জনতা ঘাট, টেকের মাথা ঘাট, পঁচা কোড়ালিয়া ঘাট গিয়ে দেখা যায়, মৎস্য আড়তদাররা মাছের গদি খুলে বসে রয়েছে। কিন্তু গদির বাক্সে ইলিশ নেই। কিছুক্ষন পর পর ৪-৫ টি করে জেলেরা মাঝারি সাইজের ইলিশ নিয়ে গদি আসছে। পরে সেই ইলিশ গদির বাক্সে ওঠানো হয়। পরে পাইকার ডেকে হাঁক-ডাক দিয়ে বিক্রি করা হচ্ছে। একই অবস্থা প্রত্যেক আড়তদারদের।
এই ব্যাপারে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিউট এর ইলিশ গবেষক ড. আনিসুর রহমান মোবাইল ফোনে জানান, ইলিশের মৌসুম শুরু হয়েছে মাত্র। ইলিশের ভরা মৌসুম আগস্ট-সেপ্টেম্বরে। প্রাকৃতি বৃষ্টির কারণে মৌসুম নভেম্বরে যেতে পারে। তবে আগস্ট-সেপ্টেম্বরে মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।
এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মেঘনায় ডুবো চরের কারনে নদীর নাব্যতা কম থাকায় ইলিশের দেখা মিলছেনা। তবে বৃষ্টি পড়লে মেঘনায় কাঙ্খিত ইলিশের দেখা মিলবে।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...