বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জুলাই ২০২২ রাত ০৯:৫৯
৪৩৮
মনপুরা ও তজুমদ্দিনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ যথাযথ ভাবে পালনের লক্ষে সপ্তাহ ব্যাপী উপজেলা মৎস্য দপ্তর বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন।
রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ কর্মসূচীর অংশ হিসেবে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
র্যালী ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাঈদ আহম্মদসহ উপজেলা মৎস্যজীবী সমিতির নের্তৃবৃন্দ।
তজুমদ্দিন প্রতিনিধি জানান,“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলদেশ” ¯েøাগনকে সামনে রেখে রবিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় তজুমদ্দিন প্রশাসনের আয়োজনে ও মৎস্য কর্মকর্তার কার্যালয় এর বাস্তবায়নে তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন ,পুরস্কার বিতরণ র্যালি,মাছ অবমুক্তকরন, প্রামান্য চিত্র প্রর্দশনী, মৎস্য চাষী, মৎস্য জীবি ও সিআইজিদের নিয়ে আলোচনাসভায় তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন এর সভাপতিত্বে ও মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল আমিনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যম ভোলা-এর এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন - বঙ্গ বন্ধুর সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।
এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেশ হোসেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান একে এম শহিদুল্লাহ কিরন, চাঁচড়া চেয়ারম্যান আবু তাহের মিয়া সহ বেভিন্ন দপ্তরে কর্মকর্তাগন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত