অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছধরার নিষেধাজ্ঞা : ভোলার জেলেদের প্রস্তুতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুলাই ২০২২ রাত ১১:০৯

remove_red_eye

৪৪১



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  শনিবার  ২৩ জুলাই মধ্যরাত থেকে সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ।  এতে করে দীর্ঘ ৬৫ দিন পর ফের কর্মব্যস্ত হয়ে পড়ছে ভোলার ৬৩ হাজার জেলে। উপকূলের সমুদ্রগামী ঘাট গুলোতে চলছে এখন মাছ ধরার প্রস্তুতি।   বেকার জেলেরাও সংকট কাটিয়ে ঘুরে দাড়াতে পারবেন বলে আশা করছে।
সরেজমিনে দেখা যায়, ভোলার দৌলতখান উপজেলার মৎস্য ঘাটে কেউ জাল বুনছেন,কেউবা জাল ফিশিং বোর্ট প্রস্তুত করছে। সাগরে মাছ ধরা শুরু হবে এমন খবরে সমুদ্রগামী জেলেদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছাস।
 জানা যায়, ইলিশসহ ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন ভোলায় এমন নিবন্ধিত  জেলের সংখ্যা রয়েছে ৬৩ হাজার ৯৫৪ জন। যারা গত ২০ মে থেকে সম্পূর্ন বেকার দিন পার করে আসছেন। ৬৫ দিনের দীর্ঘ অপেক্ষার পর ফের কর্মব্যস্ত হয়ে পড়বেন জেলেরা। তাই আগে থেকেই জাল, ফিশিং বোর্ডসহ নানা উপকরন নিয়ে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছিন ।  অভাব অনাটনের পর ঘরে ফিরবে স্বচ্ছলতা এমনটাই মনে করছেন জেলে পাড়ার বাসিন্দারা।  জেলো জানান, বেকার জেলেরা এতো দিন ধার দেনা করে দিন কাটিয়েছেন। এখন সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাড়াবেন এমন স্বপ্ন তাদের চোঁখ-মুখে। তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন তারা।
 ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ  জানান, সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় এ বছর ইলিশের উৎপাদন বাড়াবে এবং জেলেদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করছে মৎস্য  কর্মকর্তা।